সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাকরি ছাড়লেন বাংলাদেশের ফিটনেস ট্রেনার, কারণ কী

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ট্রেনার হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন নাথান কেলি। তবে বিসিবির সঙ্গে চুক্তির আরও ছয় মাস বাকি থাকতেই অস্ট্রেলিয়ান এই ট্রেনার দায়িত্ব ছেড়েছেন। কেলির অধীনে নতুন ফিটনেস পরীক্ষা ও বিভিন্ন পদ্ধতির সঙ্গে পরিচিত হয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে শান্ত-রিশাদ-তানজিমরা ‘টাইম ট্রায়াল’ পদ্ধতিতে বেশ উপকৃত হয়েছেন।

গত বছরের এপ্রিলে ২ বছরের জন্য বিসিবির ট্রেনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন কেলি। তার প্রচলিত ফিটনেস পরীক্ষা ব্যাপক আলোচনায় ছিল। কেলির অধীনে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাপর্ব অতীতের ইয়ো ইয়ো টেস্ট বা বিপ টেস্টের চেয়ে ছিল আলাদা। কিন্তু তাকে পুরো সময় পেল না বাংলাদেশ। পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছেন কেলি।

শুরুতে বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছিলেন এই ফিটনেস প্রশিক্ষক। এরপর মেইল করে আরও বিস্তারিত জানান কেলি। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিটনেস কোচের দায়িত্ব সামলাচ্ছেন ইফতেখার ইফতি। বিসিবির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, দ্রুতই এই পদের জন্য কোচ নিয়োগ দেওয়া হবে।

গত ২৪ সেপ্টেম্বর বাবা হয়েছেন নাথান কেলি। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সর্বশেষ এশিয়া কাপ চলাকালে তিনি ছুটি নিয়েছিলেন। এরপর আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি কেলি। এরপর বাংলাদেশ আফগানিস্তান সিরিজ ও বর্তমানে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ফরম্যাটে খেলছে। ধারণা করা হচ্ছে, পরিবারকে আরও বেশি সময় দিতেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেন কেলি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চাকরি ছাড়লেন বাংলাদেশের ফিটনেস ট্রেনার, কারণ কী

আপডেট সময় ১২:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫