সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তামিমদের কোচিং প্যানেলে যুক্ত হলেন আরশাদ, বিশ্বকাপ পর্যন্ত চুক্তি

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চলতি মাসেই মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে গতকাল (রোববার) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত যুব দলে যথারীতি নেতৃত্বে রয়েছেন আজিজুল হাকিম তামিম। জাওয়াদ আবরার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

এই সিরিজ দিয়ে যুবা টাইগারদের স্পিন বিভাগের দায়িত্ব নিলেন কোচ আরশাদ খান। চলতি বছরই বিসিবির এইচপির (হাই-পারফরম্যান্স ইউনিট) জন্য তাকে উড়িয়ে আনা হয়েছিল পাকিস্তান থেকে। পরে বিসিবির অধীনে সব বিভাগের জন্য দায়িত্ব পালন করবেন বলে চুক্তি সম্পন্ন হয়। তার সঙ্গে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি হয়েছে।

বাংলাদেশ যুব দলের সঙ্গে আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক স্পিনার আরশাদ। বর্তমানে তিনি বগুড়ায় তামিমদের সঙ্গে আছেন। তার অন্তর্ভুক্তিতে স্বাধীন-রাতুলদের আরও উন্নতি হবে বলেই প্রত্যাশা সবার। আগামী ২৮ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বগুড়ায় ৩১ অক্টোবর। এরপর দুই দল পাড়ি দেবে রাজশাহীতে। সেখানে ৩, ৬ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ।

একনজরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মোহাম্মদ সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মোহাম্মদ রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি অলিন, মোহাম্মদ রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

তামিমদের কোচিং প্যানেলে যুক্ত হলেন আরশাদ, বিশ্বকাপ পর্যন্ত চুক্তি

আপডেট সময় ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫