ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, গোপালগঞ্জ থেকে স্বামী গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী সৌরভ কুমার দাসকে (২২) গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শনিবার (২৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার বিকেলে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার সৌরভ ফরিদপুর সদরের বঙ্গেরশ্বরদী গ্রামের বাসুদেব দাসের ছেলে এবং পেশায় গ্যারেজমিস্ত্রি।
চার বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে বিয়ে করেন সৌরভ ও বন্যা। তবে বন্যার মা শেফালী রানী এ বিয়ে মেনে নেননি। বিয়ের পর দম্পতি দুই বছর ঢাকায় গার্মেন্টসে কাজ করেন এবং তাদের দুই বছরের এক সন্তান রয়েছে।
সম্প্রতি তারা এলাকায় ফিরে আসেন।

বন্যা মায়ের বাড়িতে গেলে সৌরভের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ সময় সৌরভ জানতে পারেন, শ্বাশুড়ি তার স্ত্রীকে অন্যত্র বিয়ে দিতে চান। এতে ক্ষোভে তিনি বন্যার মায়ের ভাড়া বাসায় গিয়ে ঝগড়ার এক পর্যায়ে বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান।
তবে নিহতের মা শেফালী রানীর অভিযোগ, সৌরভ পরকীয়ায় জড়িয়ে পড়েছিল।

আর সেই বিষয় নিয়ে কলহের জের ধরেই তার মেয়েকে হত্যা করেছে।
র‌্যাব জানায়, পারিবারিক কলহ ও ক্ষোভের জেরে গত ২০ অক্টোবর সকালে মধুখালী পৌরসভার গাড়াখোলা এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী বন্যা রানীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় সৌরভ। পরদিন নিহতের মা শেফালী রানী মধুখালী থানায় সৌরভকে একমাত্র আসামি করে মামলা করেন। গ্রেপ্তারের পর সৌরভকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, গোপালগঞ্জ থেকে স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫