সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তুর্কমেনিস্তানের কাছে হেরে অপেক্ষা বাড়ল বাংলাদেশের

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে তুর্কমেনিস্তান। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তুর্কমেনিস্তান ৩-২ সেটে বাংলাদেশকে পরাজিত করে। টুর্নামেন্টে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখে তারা চার ম্যাচের সবকটিতেই জয় পেল। টুর্নামেন্টে এই প্রথম হারের স্বাদ বাংলাদেশের।

বাংলাদেশ এবং তুর্কমেনিস্তান উভয় দলই টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচে জয়লাভ করেছিল। নিজেদের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে দুই দলই এই ম্যাচে দুর্দান্ত প্রচেষ্টা চালায়। ম্যাচের প্রথম সেটেই ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। এক সময় বাংলাদেশ ২৪-২১ পয়েন্টে এগিয়ে থাকলেও সেখান থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় তুর্কমেনিস্তান। ২৬-২৪ পয়েন্টের ব্যবধানে তারা প্রথম সেট জিতে নেয়।

দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় স্বাগতিক বাংলাদেশ। ২৫-১৭ পয়েন্টে জয় পেয়ে সেটে সমতা ফেরায় তারা। এরপর তৃতীয় সেটে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তুর্কমেনিস্তান ২৫-২১ পয়েন্টে সেটটি জিতে তারা ২-১ সেটে এগিয়ে যায়। পিছিয়ে পড়েও বাংলাদেশ চতুর্থ সেটে অসাধারণ লড়াই করে এবং ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয়।

এতে ম্যাচটি গড়ায় পঞ্চম ও নির্ধারক সেটে। দুই দলের পয়েন্ট যখন ১৩-১৩ তখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু শেষ হাসি হেসেছে তুর্কমেনিস্তান। ১৬-১৪ পয়েন্টে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উঠে।

ফাইনালে ওঠার জন্য বাংলাদেশকে এখন অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাংলাদেশ আগামীকাল মুখোমুখি হবে আফগানিস্তানের। বর্তমানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান উভয় দলই দুটি করে ম্যাচ জিতেছে। বাংলাদেশ জিতলে কোনো সমীকরণ নেই। আফগানিস্তান জিতলে তখন বাংলাদেশ ও আফগানিস্তানের সমান ৩ জয় হবে। আবার শ্রীলঙ্কাও জিতলে তখন তিন দলের সমান ৩ জয় থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

তুর্কমেনিস্তানের কাছে হেরে অপেক্ষা বাড়ল বাংলাদেশের

আপডেট সময় ০৯:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫