ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা? কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ মাদারীপুর বিআরটিএর সামসুদ্দীনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০ স্টার্ক-আফ্রিদিকে ছাড়িয়ে নতুন কীর্তি রশিদ খানের বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

বিমান অবতরণের সময় টয়লেটে যেতে বাধা, দুই বিমানবালাকে মারধর সৌদি যুবকের

বিমান অবতরণের সময় টয়লেটে যেতে বাধা দেওয়ায় শ্রীলঙ্কার দুই নারী বিমানবালাকে মারধর করেছেন সৌদি আরবের ২৮ বছর বয়সী এক যুবক। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর রোববার (২৬ অক্টোবর) জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে করে ওই সৌদি যুবক আসছিলেন। বিমানটি সৌদির রাজধানী রিয়াদ থেকে শ্রীলঙ্কার বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

বিমানটি যখন অবতরণ করছিল তখন সৌদির ওই যুবকের টয়লেটের বেগ পায়। তখন তিনি টয়লেটে যেতে চান। কিন্তু বিমানবালারা জানান, এই সময় নিরাপত্তার স্বার্থে সবাইকে সিটবেল্ট শক্ত করে পরে থাকতে হবে এবং টয়লেটে যাওয়া যাবে না। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে তিনি বিমানবালাদের মারধর করেন। তারা বিষয়টি পাইলটকে অবহিত করলে তিনি ঘটনা সম্পর্কে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।

জানা গেছে, সৌদির এ ব্যক্তি রিয়াদ থেকে শ্রীলঙ্কা হয়ে মালয়েশিয়ায় যেতেন। কিন্তু এখন তাকে শ্রীলঙ্কাতেই আটকে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার তাকে দেশটির রাজধানী কলম্বোর মেজিস্ট্রেট আদালতে তোলা হবে। সেখানে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বিমান অবতরণের সময় টয়লেটে যেতে বাধা, দুই বিমানবালাকে মারধর সৌদি যুবকের

আপডেট সময় ০৮:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫