ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে রিজভীর বক্তব্য ‘মিথ্যা’, সালমান শাহর মৃ’ত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী মারা গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাবা পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের রাজৈরে প্রাথমিক শিক্ষা অফিসের ১৮০ দিনের বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা

আসিয়ান ব্লকের সদস্যপদ পেল এশিয়ার নবীনতম দেশ

এশিয়ার নবীনতম দেশ পূর্ব তিমুর (তিমর-লেস্তে) রবিবার আসিয়ানভুক্ত ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রায় অর্ধশতাব্দী আগে পর্তুগিজ উপনিবেশ হিসেবে থাকা অবস্থায় এই ব্লকে যোগ দেওয়ার স্বপ্ন দেখে আসছিলেন দেশটির স্বাধীনতা সংগ্রামের নায়ক ও বর্তমান প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১ কোটি ৪০ লাখ জনসংখ্যার ছোট এই দেশটি এশিয়ার সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর একটি। প্রায় দুই বিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে তাদের অবস্থান আসিয়ানের মোট ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের জিডিপির তুলনায় খুবই ক্ষুদ্র।

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে সংগঠনটির পূর্ণ সদস্যপদ পেল পূর্ব তিমুর। যদিও এতে আসিয়ানের অর্থনৈতিক চিত্রে বড় পরিবর্তন আসবে না বলে মনে করা হচ্ছে, তবুও এটি দেশটির প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা এবং প্রধানমন্ত্রী জানানা গুসমাওয়ের জন্য এক ঐতিহাসিক বিজয়।

গুসমাও তার ভাষণে বলেন, ‘তিমর-লেস্তের মানুষের জন্য এটি শুধু একটি স্বপ্নপূরণ নয়, বরং আমাদের দীর্ঘ যাত্রার এক শক্তিশালী স্বীকৃতি। আসিয়ানে আমাদের অন্তর্ভুক্তি প্রমাণ করে, সংগ্রাম থেকে জন্ম নেওয়া এক তরুণ গণতন্ত্রও তার লক্ষ্য অর্জন করতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু

আসিয়ান ব্লকের সদস্যপদ পেল এশিয়ার নবীনতম দেশ

আপডেট সময় ০১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫