গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশে এই সর্ব প্রথম নবনির্বাচিত বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মাদার্স কমিটির( ১)জন সদস্যগনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ আগষ্ট রোজ শনিবার সকাল ১১ টার সময় রাজৈর উপজেলা মিলনায়তনে রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা রাজৈর উপজেলার উক্ত মতবিনিময় সভায় রাজৈর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাইরুন নেছা এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক এটিও জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ জাহান আলী মিয়া মাননীয় সংসদ সদস্য মাদারীপুর ২
আরও বক্তব্য রাখেন মত বিনিময় সভার সভাপতি রোকসানা খাইরুন নেছা, বিশেষ অতিথি জেলা শিক্ষা প্রাথমিক অফিসার মোহাম্মদ ফজলে এলাহী , রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, রাজৈর মডেল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, বিএনপির নেতা বাবু হাওলাদার, ম্যানেজিং কমিটির সভাপতি ইমাম শাহারিয়ার, প্রধান শিক্ষক জাকির হোসেন, অভিভাবক মাদার্স সদস্য সোনিয়া আক্তার,
আরও উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ কুতুব উদ্দিন, বাবু জীবন বোস, এডভোকেট মফিজুর শেখ, সাবেক ছাত্র নেতা রুহুল আমিন, বাদশা মীর, মহসিন ফকির, গোলাম মওলা, ১৩৮ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও মাদার্স সদস্য সহ স্থানীয় বিএনপি বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক বৃন্দ, সাংবাদিকবৃন্দ,ও সুধী সমাজ।
ব্যুরো চীফ মাদারীপুর 





















