সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ইতিহাস

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

বিরল এক ঘটনার সাক্ষী হলো রঞ্জি ট্রফির সার্ভিসেস ও আসামের ম্যাচ। ভারতের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে একই ইনিংসে হ্যাটট্রিক করলেন দুই বোলার।
আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে শনিবার ম্যাচের প্রথম দিন হ্যাটট্রিক করেন সার্ভিসেসের দুই বোলার বাঁহাতি পেসার মোহিত জাঙরা ও বাঁহাতি স্পিনার অর্জুন শর্মা।

আসামের প্রথম ইনিংসের দ্বাদশ ওভারে পরপর তিন বলে তিন উইকেট শিকার করেন অর্জুন। মোহিত হ্যাটট্রিক করেন দুই ওভার মিলিয়ে। ইনিংসের পঞ্চদশ ওভারের শেষ বলে একটি উইকেট নেওয়ার পর, সপ্তদশ ওভারের প্রথম দুই বলে দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এর আগেও এক ইনিংসে দুটি হ্যাটট্রিক দেখা গেছে। তবে দুবারই সেটি করেছিলেন একজন বোলার।

১৯০৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে মিডলসেক্সের হয়ে এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করেন অ্যালবার্ট ট্রট। এরপর ১৯৬২ সালে রাঞ্জি ট্রফিতে নর্দার্ন পাঞ্জাবের বিপক্ষে দুটি হ্যাটট্রিক করেন সার্ভিসেসের জোগিন্দার সিং রাও। এদিকে দুইজন বোলার মিলে ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্লাইভ রাইস ও গার্থ লে রু। তবে হ্যাটট্রিক দুটি পুরোপুরি একই ইনিংসে ছিল না।

রাইসের প্রথম দুটি উইকেট ছিল প্রথম ইনিংসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস

এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ইতিহাস

আপডেট সময় ১১:৪৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫