ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ কালীগঞ্জে ফুয়েল কার্ড যাচাইয়ে ইউএনও’র তৎপরতা, ভুল বোঝাবুঝির অবসান
আওয়ামী শাসনামলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সীমাহীন অনিয়মের অভিযোগ থাকা সত্বেও পদোন্নতি পেতে মরিয়া গণপূর্তের প্রকৌশলী রাকিবুল

গণপূর্ত অধিদপ্তরের ইডেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও টেন্ডার বাণিজ্য করে আওয়ামী লীগের শাসনামলে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, আওয়ামী লীগের শাসনামলেই তিনি এই টাকা তছরুপ করেছেন। বর্তমানে তিনি নিজেকে একপি রাজনৈতিক দলের একজন অর্থ দাতা বলে প্রতিষ্ঠিত করেছেন। তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পদে পদায়ন পাবার জন্য একপি রাজনৈতিক দলের-এর বিভিন্ন অঙ্গ-সংগঠনে অর্থ দান করছেন বলেও অভিযোগ আছে। এছাড়া আওয়ামী আমলে সুবিধা নিয়ে এখন নিজেকে একপি রাজনৈতিক দলের-এর একজন কর্মী হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

অভিযোগে জানা যায়, মো. রাকিবুল হাসান ইডেন গণপূর্ত বিভাগে কোনো ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ করার সুযোগ না দিয়ে নিজেই ঠিকাদার হিসেবে কাজ করেন। এইভাবে গত তিন বছরে ইডেন গণপূর্ত বিভাগ থেকে রাকিবুল কোটি টাকা নিজের পকেটে ভরেছেন বলে জানা যায়।

জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে মো. রাকিবুল হাসান তেজগাও গণপূর্ত উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী থাকাকালীন তেজগাঁও শিল্প প্লট বরাদ্দ করা নিয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। প্লট বরাদ্দের সময় তিনি যারা আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত তাদেরকেই প্লট বরাদ্দ দিয়েছেন বলে যানা যায়। এতে করে তিনি কোটি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরো জানা যায়, তেজগাঁও ভূমি ভবন নির্মান প্রকল্পের কাজে কোটি টাকা কমিশন বাণিজ্য করেছেন। ঠিকাদারী প্রতিষ্ঠান ‘দেশ উন্নয়ন’-কে বিশ কোটি টাকার ভুয়া ভেরিয়েশন করে দিয়ে দুই কোটি টাকা কমিশন নিয়েছেন বলেও জানা যায়।

এছাড়া, তেজগাও বিসিক ভবন নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মাদারীপুরের এমদাদ ঠিকাদার ভবনের বেজমেন্ট নির্মাণের সময় পাইলিংসহ নানান জালিয়াতি করেছেন। ঠিকভাবে বেজমেন্ট তৈরি না করায় কিছুদিন আগে বেজমেন্ট পানি উঠেছে। জানা যায়, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাকিবুল হাসান উৎকোচ নিয়ে এই ত্রুটিপূর্ন বেজমেন্ট এর ছাড়পত্র দিয়েছিলেন ঠিকাদারকে। জানা যায়, ‘কুশলী নির্মাতা’ নিম্নমানের সামগ্রী দিয়ে তেজগাঁও-য়ে কাজ করে উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুলকে ৫ শতাংশ কমিশন দিয়ে সম্পূর্ন বিল তুলে নিয়েছে।

গণপূর্তের একাধিক কর্মকর্তা জানায় যে, মাঠ পর্যায়ে সরকারি দরপত্রের কাজ সঠিকভাবে হয়েছে কিনা, গুণগতমান যাচাই করাসহ বিভিন্ন কাজ সচরাচর উপ-বিভাগীয় প্রকৌশলীরাই করে থাকেন। এই সুযোগই কাজে লাগিয়েছেন মো. রাকিবুল হাসান। টাকার বিনিময়েই তিনি এসব জালিয়াতি করা কাজের ছাড়পত্র দিয়েছেন।

আরো অভিযোগ আছে যে, রাকিবুল হাসান তেজগাঁও গণপূর্ত উপবিভাগে শিল্প প্লট ও উন্নয়ন প্রকল্প থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই অবৈধ অর্থ দিয়ে ঢাকায় জমি ক্রয়, ফ্ল্যাট ক্রয়, দশ একর জায়গা ক্রয়, কুমিল্লা শহরে দশ কাঠার একটি জমি ক্রয় করেছেন। এছাড়াও গাজীপুরে ত্রিশ একর জায়গার উপর তার একটি রিসোর্ট-এর কাজ নির্মানাধীন অবস্থায় রয়েছে। এছাড়া গণপূর্তে গুঞ্জন রয়েছে যে, দেশের বাহিরে সিঙ্গাপুরে কয়েক শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে পাচার করেছেন মো. রাকিবুল হাসান।

এবিষয়ে ইডেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাকিবুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে তাকে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো প্রতিউত্তর দেননি। কিন্তু তাকে বক্তব্যের জন্য ফোন করা ও ক্ষুদে বার্তা পাঠানোর পর থেকেই এই প্রতিবেদককে বিভিন্ন মহল থেকে ফোন করে এই সংবাদটি না করার জন্য বলা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ

আওয়ামী শাসনামলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সীমাহীন অনিয়মের অভিযোগ থাকা সত্বেও পদোন্নতি পেতে মরিয়া গণপূর্তের প্রকৌশলী রাকিবুল

আপডেট সময় ১১:৫৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫