ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট!

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

খাগড়াছড়ি শহরে ড্রেন থেকে এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। কান্নার শব্দ শুনে ড্রেনের কচুরিপানার ভেতর থেকে নবজাতকটিকে উদ্ধার করে এলাকাবাসী।

সোমবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে পূর্ব শান্তিনগর এলাকার একটি ড্রেনে নবজাতকটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় শিশুটি প্রাণে বেঁচে যায় এবং বর্তমানে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দা তানভির হোসেন রাকিব বলেন, আমি এলাকায় চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ কান্নার শব্দ শুনে ড্রেনের দিকে যাই, দেখি একটি নবজাতক পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়ার ঘণ্টাখানেক আগে শিশুটির জন্ম হতে পারে।

এদিকে শিশুটির পরিবারের সন্ধান এখনো পাওয়া যায়নি। স্থানীয় মিনু চৌধুরী, তানভির হোসেন রাকিবসহ কয়েকজন বর্তমানে নবজাতকটির দেখভাল করছেন।
এই অমানবিক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

আপডেট সময় ১০:৩২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫