ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের দায়ে ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় এদের কাছ থেকে ১০ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের মধ্যে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ৬০ হাজার টাকা করে জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়া সাতজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান। এ ছাড়া জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানান- নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নদীতে মা ইলিশ নিধন থেকে সকলকে বিরত থাকার আহবান জানান। এইসময়ে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশের টিম সহ বোরহানউদ্দিন থানার প্রশাসন। তবে স্হানীয় সচেতন মহলের দাবি, পূর্বের ন্যায় এবার মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের সদিচ্ছা ও আন্তরিকতার কমতি ছিলোনা। এবং তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
রিয়াজ ফরাজি (ভোলা) 























