সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

ক্যারিবিয়ান ব্যাটারদের শিকার করা নিয়ে যা বললেন রিশাদ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১০:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

ব্যাটিংয়ে ক্যামিও ইনিংসের পর বোলিংয়ে গড়লেন রেকর্ড। রিশাদ হোসেনের দুর্দান্ত অলরাউন্ড পার‌ফরম্যান্সেই ৭৪ রানের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। অথচ, একটা সময় ২০৮ রানের লক্ষ্য খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয়ের সম্ভাবনা তখন নিশ্চিতভাবেই কমে আসছিল।

সেখান থেকে বাংলাদেশকে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরালেন রিশাদ। একটা সময় ১২ রানের ব্যবধানে ৪ ‍উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন তিনি। পরে তার সঙ্গে অন্যরা যোগ দিলে বড় জয় পায় বাংলাদেশ।
ম্যাচে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন রিশাদ।

বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ৬ উইকেট নিয়েছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ২৮ রানে ৫ উইকেট নেওয়ার কীর্তিকে পেছনে ফেলার আগে ক্যারিয়ারের প্রথমবার ‘ফাইফার’ পেয়েছেন ২৩ বছর বয়সী স্পিনার। ম্যাচে ষষ্ঠ উইকেট নেওয়া বাংলাদেশের চতুর্থ বোলার তিনি। তার আগে এই কীর্তি গড়েছেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

স্পিন ঘূর্ণির আগে রিশাদ ব্যাটিংয়ে শেষ দিকে খেলেছেন ২৬ রানের ইনিংস। ২০০ স্ট্রাইক রেটের ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার স্বীকৃতি অবধারিতভাবেই তার কপালে জুটেছে। নিজের পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটা আমার জব। এটা আমাকে করতেই হবে। সবাই ব্যাটিংয়ে সংগ্রাম করছিল, আমি চেষ্টা করেছি সেরাটা দেওয়ার।

আমি (বোলিং নিয়ে) নিজের প্রসেসে ছিলাম। প্রথম একটা ওভার একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে। পরে কাভার করেছি আরকি।’
ম্যাচ জয় নিয়ে কোনো চিন্তা ছিল না বলে জানিয়েছেন রিশাদ। নিজেদের পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের এগারো জনের বিশ্বাস ছিল শেষ বল পর্যন্ত আমরা লড়াই করার। জয় নিয়ে কোনো চিন্তা করিনি। চেষ্টা করেছি কিভাবে লড়াই করব। রেজাল্ট দেওয়ার মালিক আল্লাহ।’

রেকর্ড গড়ার বিষয় নিয়ে রিশাদ বলেছেন, ‘অতি আত্মবিশ্বাসী ছিলাম না। শুধু পরিকল্পনা ছিল প্রক্রিয়ার মধ্যে থাকব, জায়গামতো বল করার চেষ্টা করব। বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। আর আমার কাছে ৬ উইকেটই গুরুত্বপূর্ণ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

ক্যারিবিয়ান ব্যাটারদের শিকার করা নিয়ে যা বললেন রিশাদ

আপডেট সময় ১০:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫