সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

মালয়েশিয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগে মেন্টর হলেন তামিম ইকবাল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট মানচিত্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী বছরের জুনে প্রথমবারের মতো ‘মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগ’ আয়োজন করতে যাচ্ছে দেশটি। আর এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে মেন্টরের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালকে। তার সঙ্গে মেন্টর হিসেবে আরও থাকছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ দলের এই টুর্নামেন্টটি ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আয়োজক সংস্থা আইপিজি গ্রুপ এই লিগটির ব্যবস্থাপনা ও সম্প্রচারের দায়িত্বে থাকবে।

মালয়েশিয়ার ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করতে এবং স্থানীয় ক্রিকেটারদের মানোন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমসিএ সভাপতি মহিন্দা ভল্লিপুরম বলেন, ‘আমরা নিশ্চিত করব যে মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমীরা চমকপ্রদ ক্রিকেটীয় লড়াই উপভোগ করবেন।’

আইপিজি গ্রুপের প্রধান নির্বাহী অনিল মোহন জানান, ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করে টুর্নামেন্টটিকে পুরো এশিয়ার কাছে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলগুলোর নাম, খেলোয়াড় ড্রাফটের প্রক্রিয়া এবং পূর্ণাঙ্গ ম্যাচ সূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

মালয়েশিয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগে মেন্টর হলেন তামিম ইকবাল

আপডেট সময় ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫