সংবাদ শিরোনাম ::
পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

জামায়াত পিআর চায়, আর ভোট কুড়ায় প্রার্থীকে পরিচয় করিয়ে : খায়ের ভূঁইয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, একটি দল (জামায়াত) পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আর এখানে গ্রামেগঞ্জে ভোট কুড়ায় তাদের প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে। তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। অন্তরে এক বাইরে আরেক। এ ধরনের দ্বিচারিতা সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের কথায় এবং কাজে মিল থাকতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় নবীগঞ্জ মাদরাসা মাঠে মহিলা দলের ব্যানারে এ আয়োজন করা হয়। আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এবং কাজে মিল রয়েছে। হাসিনার সঙ্গে তিনি কখনো আতাত করেননি, দীর্ঘদিন জেল খেটেছেন। এরশাদের সঙ্গে আতাত করেননি, জেল খেটেছেন। খালেদা জিয়ার দল বিএনপি, আমরা যেটা বলি সেটা করি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা লোকের দায়-দায়িত্ব উনি নেবেন। কারা ভোট দিয়েছে, না দিয়েছে তাতে কিছু যায় আসে না।

তিনি আরও বলেন, ইসলামের কথা বলে মানুষকে ধোকা দেওয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। গ্রামেগঞ্জে মা-বোনদেরকে ভুলবাল বুঝিয়ে বেহেশতের টিকিট বিক্রি করে। এটা কোথা থেকে পেল, ডিলারশিপ দিল কারা, কারা বিক্রি করে এটা আমরা জানি না। একটি দল আমাদের দেশে এই অপকর্ম করছে। আবার দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি মানুষ বেহেশতে যাবে না, এই সব কথা যারা বলে তারা বেঈমান, মোনাফেক। চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির নুর হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক কামালুর রহমান মানিক প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ

জামায়াত পিআর চায়, আর ভোট কুড়ায় প্রার্থীকে পরিচয় করিয়ে : খায়ের ভূঁইয়া

আপডেট সময় ০৬:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫