সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাট যেন এখন বাংলাদেশের দুর্দশায় পরিণত হয়েছে। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়ানডেতে তাদের এমন বিপর্যয়ের পেছনে মূল দায়টা ঘুরে-ফিরে ব্যাটারদের ওপরেই যাচ্ছে। আফগানিস্তান সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরার অল্প সময়ের মাঝেই আজ (শনিবার) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামছে মেহেদী হাসান মিরাজের দল।

বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে। যেখানে নিশ্চিতভাবেই আফগান সিরিজসহ ওয়ানডেতে নিজেদের সাম্প্রতিক পরিসংখ্যান বদলে দেওয়ার লক্ষ্য থাকবে মিরাজ-তাসকিনদের। যথারীতি ম্যাচের আগে আলোচনা হচ্ছে বাংলাদেশের একাদশ নিয়ে। আফগান সিরিজের শেষ ওয়ানডেতে বাদ পড়া জাকের আলি অনিক ক্যারিবীয় বিপক্ষে আজ সুযোগ পাবেন কি না সেই প্রশ্নও করছেন কেউ কেউ।

বাদ নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন অঙ্কন

যথারীতি মিরপুরে প্রস্তুত করা হয়েছে কালো উইকেট। কন্ডিশন বিবেচনায় নিয়েই হবে বাংলাদেশের একাদশ। সেক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানরা। সৌম্য ফিরলে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। এ ছাড়া জাকের আলিও এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন। যথারীতি তাদের সঙ্গে ব্যাটিং লাইনআপে থাকবেন সাইফ হাসান, নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, রোমারিও শেফার্ড, শামার জোসেফ ও জেইডেন সিলস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন

আপডেট সময় ১২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫