সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার

র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

অক্টোবরের আন্তর্জাতিক বিরতি শেষে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। হামজা, সোমিতরা এখন ১৮৩ নম্বরে।
শুক্রবার (১৭ অক্টোবর) হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে আগের থেকে ৫.১৮ রেটিং হারিয়েছে বাংলাদেশ। এরপরও র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে তাদের।

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম লেগে ঘরের মাঠে ৪-৩ গোলের হার; আর অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এদিকে ভেনেজুয়েলার আর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই জয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন দুই নম্বরে আর্জেন্টিনা। তবে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন আর দুই থেকে তিনে নেমে গেছে ফ্রান্স। এদিকে জাপানের কাছে হারে এক ধাপ নিচে নেমেছে ব্রাজিল। ছয় থেকে নেমে এখন সাতে অ্যানচেলোত্তির দল। এছাড়াও র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে ইংল্যান্ড। আর পর্তুগাল ধরে রেখেছে ৫ নম্বর স্থান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

আপডেট সময় ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫