ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক ইউসুফের অঢেল সম্পদের পাহাড় ইউএইচএফ টেন্ডারে ‘মটোরোলা ফাঁদ’ বিপাকে ডিপিডিসি ময়মনসিংহের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে ‘ঘর বাণিজ্যের’ অভিযোগ ডেভিড ইমন গ্রেপ্তারেও থামেনি সাজ্জাদ বাহিনী, চিন্তায় পুলিশ ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল তদন্ত করতে গিয়ে হামলার শিকার, ওসিসহ আহত ৫ পুলিশ সদস্য কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

লালপুরে বিএনপি থেকে ৩৪ কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি থেকে ৩৪ জন কর্মী জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় কদিমচিলান ইউনিয়নের চৌষুডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদিমচিলান ইউনিয়ন জামায়াতে ইসলামির আমীর মাওলানা রাহাবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামির যুব ও প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম কাজল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মো. মহসিন আলম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, এবং লালপুর পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে বিএনপি থেকে আসা কর্মীরা বলেন, “জামায়াতের দলীয় শৃঙ্খলা, নেতাকর্মীদের আচরণ ও জনগণের পাশে থাকার মানসিকতা আমাদের অনুপ্রাণিত করেছে। জেল-জুলুমে জামায়াত পাশে থাকে, মানুষের বিপদে আপদে খোঁজখবর রাখে। আমরা বিশ্বাস করি, জামায়াত ক্ষমতায় এলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

এসময় প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “জামায়াতে ইসলামির ইসলামী আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে বিএনপির প্রায় ৩৪ জন নেতাকর্মী আজ স্বেচ্ছায় জামায়াতে ইসলামিতে যোগ দিয়েছেন। তারা মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।”

অনুষ্ঠান শেষে নতুনভাবে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

লালপুরে বিএনপি থেকে ৩৪ কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

আপডেট সময় ০২:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫