সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন রাজ্জাক-রাহাত-জুলফিকাররা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। তার আগে চলছে তফসিলের কাজ। গতকাল সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত ছিল পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ। আজ রোববার সকাল থেকে চলেছে মনোনয়ন জমার কাজ, শেষ হয়েছে বিকেলে।

যেখানে আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, তামিম ইকবালরা নিজেদের পরিচালক পদের মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে গতকাল সারাদিনে তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন কাউন্সিলর। পরে আজ সারাদিনে সবমিলিয়ে মনোনয়ন জমা পড়েছে ৫১টি।

এর মধ্যে ক্যাটাগরি ১ থেকে (জেলা বিভাগ) জমা পড়েছে ১৫টি মনোনয়ন। যেখানে দেখা গেছে খুলনা থেকে ২টি মনোনয়ন জমা পড়েছে। এই বিভাগ থেকে দুজন পরিচালক হবেন। ফলে আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা বিভাগ থেকে পরিচালক হতে যাচ্ছেন। সিলেট বিভাগ থেকে জমা পড়েছে ১টি, ফলে রাহাত শামস হতে যাচ্ছেন সিলেটের নতুন পরিচালক।

এদিকে বরিশাল বিভাগ থেকেও মনোনয়ন জমা পড়েছে ১টি। ফলে সাখাওয়াত হোসেন হতে যাচ্ছেন এই বিভাগের নতুন পরিচালক। চারজনের জমা দেওয়া মনোনয়ন বৈধ হলেই কেবল বিসিবির পরিচালক হয়ে যাবেন তারা। এছাড়া রাজশাহী বিভাগ থেকে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি, এবং ঢাকা বিভাগ থেকে ৩টি করে মনোনয়ন জমা পড়েছে।

ক্যাটাগরি ২ থেকে (ঢাকার ক্লাব) ৩০টি মনোনয়ন জমা পড়েছে। ক্যাটাগরি ৩ থেকে জমা পড়েছে ৩টি মনোনয়ন। এর আগে গতকাল ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন রাজ্জাক-রাহাত-জুলফিকাররা

আপডেট সময় ০৬:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫