ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ময়মনসিংহে সাব-রেজিস্ট্রার জাহিদ হাসানের বিরুদ্ধে বদলি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ মুকসুদপুরের গোবিন্দপুরে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের পাঁচ সদস্যের কমিটি গঠন কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক ২ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা দিলেন কর্মী বাংলাদেশ ইনকিলাব পার্টির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, চেয়ারম্যান আহমদ শাকিল মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক আটক সাবরেজিস্ট্রার নুরুল আমিনের ১০০ কোটির অবৈধ সাম্রাজ্য!

বিপুল অর্থের মালিক’২ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার

সরকারি বাসা বরাদ্দে অনিয়ম, ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরখাস্তকৃতরা হলেন— সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী ও সহকারী পরিচালক বিলাল হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলেছে, চাকরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ করা, ডি-১ ও ডি-২ শ্রেণীর বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে বড় অঙ্কের ঘুষ দাবি করা ও চলতি বছরের ৭ সেপ্টেম্বর বাসা বরাদ্দ সংক্রান্ত সভার দায়িত্ব পালনে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপপরিচালক রাশেদের বিরুদ্ধে সরকারি বাসা বরাদ্দে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হওয়ার অভিযোগ করা হয়।

তাদের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিতে বহাল থাকলে তারা আরও বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন।

এতে আরও বলা হয়, অফিস আদেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ দাবি করাসহ নানা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বিপুল অর্থের মালিক’২ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার

আপডেট সময় ০১:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫