ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে
ম্যাচ হেরে রশিদ খান

‘আমরা যে ধরণের ক্রিকেটের জন্য পরিচিত, তেমন খেলতে পারিনি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে গতকাল ৮ রানের জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে লিটন দাসের দল। তবে এমন হার মানতে পারছেন না রশিদ খান। ম্যাচ শেষে আফগান অধিনায়ক জানালেন তার দল যে ধরনের আক্রমণাত্মক ক্রিকেটের জন্য পরিচিত, ম্যাচের শুরুতে তারা তা খেলতে পারেনি।

ম্যাচ শেষে রশিদ খান বলেন, ‘শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। তবে ভালোভাবে শেষ করতে পারিনি। ১৮ বলে ৩০ রান করা এখনকার যুগে খুবই সম্ভব। আমরা যে ধরনের ক্রিকেটের জন্য বিখ্যাত তা শুরুতে খেলতে পারিনি। যে ধরনের ক্রিকেট খেলার জন্য আমরা এই পর্যায়ে এসেছি তা খেলতে পারিনি।’

অধিনায়ক হিসেবে রশিদ খান স্বীকার করেছেন যে ম্যাচে তারা অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছিলেন, ‘তখন অনেক চাপ নিয়ে ফেলেছি। পরিকল্পনা ঠিকভাবে এক্সিকিউট করতে পারিনি। এটাই আমাদের পিছিয়ে দিয়েছে।’ রশিদের মতে, উইকেট ১৬০-১৭০ রানের উপযোগী ছিল, এবং বোলাররা তাদের কাজটা ঠিকঠাকই করেছিল, ‘বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম, ওদের এমন শুরুর পরও ১৬০ এর নিচে রাখা। ওরা প্রথম ১০ ওভারে প্রায় ৯০ রান করে ফেলেছিল। উইকেট ১৬০-১৭০ রানেরই ছিল।’

রশিদ খানের মতে, ব্যাটিংয়ের সময় কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলার কারণে তারা ম্যাচটি হেরেছে, ‘ব্যাটিংয়ে আমরা কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি। আমরা আরও দায়িত্বশীল শট খেলা উচিৎ ছিল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ম্যাচ হেরে রশিদ খান

‘আমরা যে ধরণের ক্রিকেটের জন্য পরিচিত, তেমন খেলতে পারিনি

আপডেট সময় ১২:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫