ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

বিপিএলের আগে এনসিএল আয়োজন নিয়ে যা বললেন আশরাফুল

গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যেখানে অংশ নিয়েছেন দেশি ক্রিকেটাররা। এরপর আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের আগে এই এনসিএল আয়োজনে অনেক সুফল দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আজ সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন এনসিএলে ভালো করা ক্রিকেটারদের দিকে বাড়তি নজর থাকবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের। ফলে দেশি ক্রিকেটাররা যেন এই টুর্নামেন্ট দিয়ে নজর কাড়তে পারেন সেই আশা রাখছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

আশরাফুল বলেন, ‘মাত্র গত বছরই চালু হয়েছে টি-টোয়েন্টি, এনসিএল টি-টোয়েন্টি চালু হয়েছে, এটা সেকেন্ড ইয়ার। তো আমি আশা করবো যে এটা অবশ্যই অনেক উপকার দিবে প্রত্যেকটা প্লেয়ার, ম্যানেজমেন্ট, ওনার, সবাইকেই এই টুর্নামেন্টটা হওয়ার কারণে আমার মনে হয় যে বিপিএলে যখন নিলাম হবে, তখন সবার জন্যই খুব চমৎকারভাবে স্পষ্ট ধারণা থাকবে যে কোন প্লেয়ারটা এই ফরম্যাটে ভালো করছেন, তাদেরই হয়তো বিবেচনা করবেন।’

আশরাফুল আরো বলেন, ‘আমাদের বেশিরভাগ প্লেয়ার চেষ্টা করে বিপিএল নিলামের আগে তারা একটু ওয়ান-ডে স্টাইল বা টি-টোয়েন্টি স্টাইলে খেলার, হাই স্ট্রাইক রেটে খেলার চেষ্টা করে। যদিও এটা সম্পূর্ণ ভুল চিন্তা-ভাবনা। তো এইবার একটা ভালো জিনিস যে বিপিএল অকশনের আগে টি-টোয়েন্টি খেলা হচ্ছে। আমাদের এখানে যারা পারফর্ম করবেন, যখন আমরা অকশনে বসবো যারা ওনাররা অকশনে বসবেন, কোচ, টিম ম্যানেজমেন্ট যারা বসবেন, তারা হয়তো এই পারফরম্যান্সগুলো তারা চিন্তা করে সিলেকশনটা করবেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

বিপিএলের আগে এনসিএল আয়োজন নিয়ে যা বললেন আশরাফুল

আপডেট সময় ০৯:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫