ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

সাকিবের বদলি হিসেবে দলে ডাক পেলেন স্কটল্যান্ডের কারি

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৭ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে সাকিব মাহমুদকে পাচ্ছে না ইংল্যান্ড। চোটের কারণে ছিটকে গেছেন এই ইংলিশ পেসার। ইতোমধ্যেই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে ইসিবি।

ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, হাঁটুর চোটে ভুগছেন সাকিব। এই চোট সারাতে অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে। ফলে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচে মাঠে নামেননি তিনি। এবার লম্বা বিরতিতে যেতে হচ্ছে তাকে।

এর আগেও বেশ কয়েকবার চোটে পড়েছেন সাকিব। পিঠের চোটে টানা দুই বছর মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে ফিরে গত নভেম্বরে ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছিলেন। সেবার ওয়ানডে সিরিজেও দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই পেসার।

আয়ারল্যান্ড সফরের জন্য সাকিবের জায়গায় ডাক পেয়েছেন স্কটল্যান্ডের পেসার স্কট কারি। ২৪ বছর বয়সী এই পেসার আঠারো মাস আগে দুবাইয়ে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন-২ এ স্কটল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে খেলেছিলেন। এবার ডাক পেলেন ইংল্যান্ড দলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

সাকিবের বদলি হিসেবে দলে ডাক পেলেন স্কটল্যান্ডের কারি

আপডেট সময় ০৪:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫