ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি, পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
​অনুষ্ঠানের শুরুতে জেলে ও স্থানীয়দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
​পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়ানো, আধুনিক চাষ পদ্ধতি এবং জেলেদের সুরক্ষায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার। তিনি দেশের অর্থনীতি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের ভূমিকা উল্লেখ করে মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্য বক্তারা জলাশয় সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার রোধ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
​আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সাইফুল ইসলাম সোহান ও মো. ফয়সালকে অতিথিরা আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাসিন রাশেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহির, পৌর মৎস্যজীবী সমিতির সভাপতি হাজী সেলিম, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গণমান্য ব্যক্তিবর্গ। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি স্থানীয় মৎস্যচাষী ও জেলেদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

আপডেট সময় ০৬:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬