ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সার নিতে এসে দিন শেষ, রংপুরে খোলা বাজারে সার সরবরাহের দাবি মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ!

নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া, কিল-ঘুষি-লাথি

নেপালে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। মঙ্গলবার পদত্যাগ করা দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আর তার সরকারের অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে কাঠমান্ডুর রাস্তায় ধাওয়া দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথি মারেন তারা। এই হামলার একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার দেশটিতে জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়। ওই দিন আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটিতে অন্তত ১৯ বিক্ষোভকারী নিহত ও আরও শত শত আহত হয়েছেন।

পরবর্তীতে দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগেরও পরও পুরো সরকারের পতনের দাবিতে আজও আন্দোলন করছেন বিক্ষোভকারীরা।

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র শেখর খানাল এএফপিকে জানান, মঙ্গলবার অনেক গোষ্ঠী কারফিউ উপেক্ষা করেছে। তিনি বলেন, বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে এবং অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, দেশটির ৬৫ বছর বয়সী অর্থমন্ত্রী পাউডেল কাঠমান্ডুর রাস্তায় দৌড়াচ্ছেন এবং পেছনে শতাধিক বিক্ষোভকারী তাকে ধাওয়া করছেন। হঠাৎ এক তরুণ বিক্ষোভকারী বিপরীত দিক থেকে এসে লাফিয়ে পাউডেলকে লাথি মারেন। তিনি ভারসাম্য হারিয়ে লাল দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া, কিল-ঘুষি-লাথি

আপডেট সময় ০৫:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫