ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলন, হঠাৎ অসুস্থ হয়ে একজনের মৃত্যু

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী দুটি ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ করছেন এলাকাবাসী। এর মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে হাবিবুর রহমান হবি (৫৫) নামে এক আন্দোলনকারী মৃত্যুবরণ করেছেন।

হাবিবুর রহমান ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা আমতলা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে। তিনি ভাঙ্গা বাজারে ইয়ার মার্কেটে ব্র্যাক ব্যাংকের নিচতলায় আতিয়ার স্টোর নামে একটি মুদি দোকান চালাতেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

তার মামাতো ভাই রেজাউল করিম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হাবিবুর রহমান ভাঙ্গা গোলচত্ত্বরে আন্দোলনে অংশ নিতে যান। সেখানে হঠাৎ শরীর খারাপ লাগলে একটি ভ্যানে চড়ে নিজের দোকানে ফিরে আসেন। দোকানে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে পথেই তিনি মারা যান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করছি, মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়ে তার মৃত্যু হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি, তিনি নিজের দোকানেই অসুস্থ হয়ে মারা যান।

আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ম.ম. সিদ্দিক বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহত ব্যক্তির বাড়ি আমার পাশেই। আন্দোলন শেষে অসুস্থতা বোধ করলেই তিনি দোকানে ফিরে যান। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, এর আগে গত ৫ সেপ্টেম্বর ভাঙ্গায় একই দাবিতে টানা সড়ক অবরোধ করে এলাকাবাসী। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিবাদের জন্ম দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলন, হঠাৎ অসুস্থ হয়ে একজনের মৃত্যু

আপডেট সময় ০২:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫