ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিএস প্রশ্নফাঁস মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা

বৃদ্ধা মাকে পিটিয়ে মারলেন মেয়ে-জামাই, পালালেন রাস্তার রেখে

সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়ে, জামাই ও দুই নাতনিকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, ফাতেমা বেগমের সঙ্গে তার মেয়ে খালেদা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন খালেদা তার স্বামী আফজাল, মেয়ে সাজেদা, সুমাইয়া ও ছেলে আব্দুল্লাহকে নিয়ে মায়ের বাড়িতে আসেন। কথাকাটাকাটির একপর্যায়ে তারা সবাই মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। পরে অচেতন অবস্থায় ফাতেমাকে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় বোন সেলিনা বেগম তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যান। খবর পেয়ে কালিগঞ্জ থানার এসআই তপন কুমার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা

বৃদ্ধা মাকে পিটিয়ে মারলেন মেয়ে-জামাই, পালালেন রাস্তার রেখে

আপডেট সময় ১০:৫৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫