ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

‘রাশিয়া সত্যিকারের আলোচনায় বিশ্বাসী না’

রাশিয়া-ইউক্রেনে মধ্যে প্রায় দশ মাস ধরে চলছে যুদ্ধ। এ সময়ের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দুই পক্ষ। ফলে এখন আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা।

তবে রাশিয়া এখন আলোচনায় বসতে চায় না এবং তারা সত্যিকারের আলোচনায় বিশ্বাসী নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক বিল বার্নস। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে বিল বার্নস বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ বলছে, এ মুহূর্তে রাশিয়া সত্যিকারের আলোচনায় বসতে রাজি নেই।’

ফলে আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনই থেমে যাওয়ার কোনো পথ দেখছে না সিআইএ। মার্কিন গোয়েন্দা সংস্থাটির পরিচালক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে যেসব হামলা চালাচ্ছে সেগুলো অব্যাহত থাকবে। যদিও তাদের ধারণা, এই শীতে হামলার তীব্রতা কম থাকবে।

এদিকে অক্টোবরের শুরু থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে করে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। তাদের হামলায় রাজধানী কিয়েভ, দ্বিতীয় বড় শহর খারকিভ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ইউক্রেন রাশিয়ার কোনো স্থাপনা লক্ষ্য করে হামলা চালালেই এর জবাবে জ্বালানি অবকাঠামোয় হামলা চালায় রুশ সেনারা।

গতকাল শুক্রবারও কিয়েভ ও খারকিভে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা। তাদের হামলায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন পানি ও বিদ্যুতের কষ্ট ভোগ করছেন সাধারণ মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

‘রাশিয়া সত্যিকারের আলোচনায় বিশ্বাসী না’

আপডেট সময় ০২:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২