ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

দুর্নীতির অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক জুলফিকার বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অব্যাহতির নামে আর্থিক সুবিধা গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আরক্যাড রিয়েল এস্টেট কোম্পানির সাবেক চেয়ারম্যানকে মামলার হাত থেকে রক্ষা করার আশ্বাসে বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা গ্রহণ, কম দামে ফ্ল্যাট কিনে নেওয়ার কথা বলে তা এখনো নিজের নামে রেজিস্ট্রেশন না করা, সেই ফ্ল্যাটে পরিবার-পরিজন নিয়ে ভাড়া ছাড়াই জোরপূর্বক বসবাস এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার করার গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

জারি হওয়া এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এ বিষয়ে কমিশনের সভা শেষে অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর ৪৩(১) ধারা অনুযায়ী বরখাস্তকালীন তিনি খোরাকি ভাতা পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

দুর্নীতির অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক জুলফিকার বরখাস্ত

আপডেট সময় ০২:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫