সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

অ্যাশলে রসের ক্যাম্পে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদও

বেশ কিছু এজেন্ডা নিয়ে গেল সোমবার চায়ের দেশ সিলেটে বসেছিল বিসিবির বোর্ড সভা। যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে একটি ছিল চলতি সেপ্টেম্বরে বাংলাদেশি কোচদের প্রশিক্ষণ কর্মশালা।
অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে কোচিং উন্নয়নের এক পরিচিত নাম অ্যাশলে রস।বিসিবি তাকে আনতে যাচ্ছে স্থানীয় দেশি কোচদের প্রশিক্ষণের জন্য। বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টক বিষয়টি নিশ্চিত করেছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে তিনি খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মানোন্নয়নেও কাজ করছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ১০, ১১ এবং ১২ সেপ্টেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ ব্যাটিং কোর্স। যার নাম দেওয়া হয়েছে ‘রান স্কোরিং ওয়ার্কশপ।’ এই কোর্স করবেন মাহমুদউল্লাহ রিয়াদও। এ ছাড়া রাজিন সালেহ, হান্নান সরকার, হাবিবুল বাশার, জুয়েল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, নাসিরউদ্দিন ফারুকি ও নাজিমউদ্দিনরা রয়েছেন।

এখানে ব্যাটিংয়ের বিভিন্ন স্কিল, টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করবেন রস। তিনি নিজেও একজন অভিজ্ঞ কোচ হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। পরে রস বিশেষভাবে মনোনিবেশ করেন কোচিং কাঠামো গড়ে তোলার দিকে। বর্তমানে তিনি ‘হাই পারফরম্যান্স কোচিং’ কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন।

কোচিং ক্যারিয়ারের শুরুতে ভিক্টোরিয়া রাজ্যের কোচিং ডিরেক্টর ও ভিক্টোরিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন রস। পরবর্তীতে তিনি যোগ দেন নিউজিল্যান্ড ক্রিকেটের হাই-পারফরম্যান্স সেন্টারে। সেখানে প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

অ্যাশলে রসের ক্যাম্পে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদও

আপডেট সময় ০৪:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫