ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

জশনে জুলুসে আসা লাখো মুসল্লির সমাবেশে মুখর জামিয়ার মাঠ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল শনিবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জশনে জুলুস। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে এ মহাসমাবেশ। বিশ্বের অন্যতম বৃহৎ এ জুলুসকে ঘিরে নগরজুড়ে এখন সাজসাজ রব, চলছে আলোকসজ্জা আর উৎসবের আমেজ।

এরই অংশ হিসেবে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজকে কেন্দ্র করে চট্টগ্রামের মুরাদপুরস্থ জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে লাখো মুসল্লির ঢল নামে। সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা জামিয়ার দিকে ছুটে আসতে থাকেন। কেউ হেঁটে, কেউ রিকশায়, কেউবা বাস ও ট্রাকে চড়ে নামাজের মাঠে উপস্থিত হন।

ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, পটিয়া, বাঁশখালী, আনোয়ারা ও সন্দ্বীপসহ বিভিন্ন উপজেলা থেকেও ভক্ত-আশেকানরা এসে যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুরাদপুরের আশপাশের রাস্তাঘাটে মুসল্লিদের স্রোত জমে ওঠে। পুরো এলাকা পরিণত হয় এক মহামিলনমেলায়।

ঐতিহাসিক এ জুমার নামাজে ইমামতি করেন জশনে জুলুসের নেতৃত্বদানকারী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। নামাজ শেষে লাখো মুসল্লি একসাথে হাত তুলে দোয়া করেন বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ভ্রাতৃত্ব ও দেশের উন্নতি-অগ্রগতির জন্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

জশনে জুলুসে আসা লাখো মুসল্লির সমাবেশে মুখর জামিয়ার মাঠ

আপডেট সময় ০৩:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫