ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চকলেট-মোবাইল গেমের প্রলোভনে অপহরণ করা হয় মাদ্রাসাছাত্র হুজাইফাকে

রাজধানীর কদমতলী থেকে অপহৃত ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রকে নারায়ণগঞ্জ থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনায় অপহরণকারী মোখলেসুর রহমান রাজুকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব বলছে, শিশুটিকে মোবাইল গেম, চকলেট ও বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছিল।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী র‍্যাব-১০ এর সিপিসি-১ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পটির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন।

তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় মাহাদী হাসান হুজাইফা নামের এক শিশু। পরদিন সকালে শিশুটির বাবার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে কল আসে এবং মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়। শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা আদায়ও করে অপহরণকারীরা।

পরবর্তী সময়ে র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় টানা ১৭ ঘণ্টার অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির একটি ভাড়া বাসায় লুকিয়ে রাখা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী রাজুকে।

এস এম হাসান সিদ্দিকী সুমন আরও বলেন, অপহরণকারী রাজু শিশুটিকে মোবাইল গেম, চকলেট ও বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে একাধিক স্থানে স্থানান্তর করে পরিবারের ওপর চাপ বাড়াতে থাকে এবং আরও মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। শিশুটি ধীরে ধীরে বুঝতে পারে তাকে আটকে রাখা হয়েছে এবং ভীত হয়ে পড়ে। এ ঘটনায় গ্রেপ্তার রাজুর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, সেই বিষয়ে তদন্ত চলছে। এ ছাড়া, উদ্ধারকৃত শিশু ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে র‍্যাবের অস্ত্র উদ্ধার কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জানান, অস্ত্র উদ্ধারে র‍্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চকলেট-মোবাইল গেমের প্রলোভনে অপহরণ করা হয় মাদ্রাসাছাত্র হুজাইফাকে

আপডেট সময় ১২:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫