সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

বৃষ্টির পর লিটনের ঝোড়ো ফিফটি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে

সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। বিশেষ করে লিটন দাস রীতিমতো ঝড় তুলেছেন! তবে হঠাৎ লিটনের ঝড় থামিয়ে সিলেটে হানা দেয় বৃষ্টি। তাতে মিনেট ত্রিশেক বন্ধ ছিল খেলা। এরপর আবারো খেলা শুরু হলে ব্যাক্তিগত ফিফটির দেখা পান লিটন। ২৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন অধিনায়ক।
১০ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৮৯ রান।

আগের দুই ম্যাচেই টস জিতে শুরুতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। কোনো ম্যাচেই দেড়শ রানও করতে পারেনি নেদারল্যান্ডস। তাতে ছোট লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ। ফলে ব্যাটারদের তেমন একটা পরীক্ষা দিয়ে হয়নি। তাই আজ আগে ব্যাটিং করায় নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পায় বাংলাদেশ।

নিয়মিত দুই ওপেনার বিশ্রামে থাকায় আজ ইনিংস ওপেন করেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ বলে ১২ রানে ফিরেছেন তিনি। তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তুলেন লিটন। অধিনায়কের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ।

বাংলাদেশের ভালো শুরু থামিয়েছে অবশ্য বৃষ্টি। ইনিংসের পঞ্চম ওভারের খেলার সময় হানা দেয় বৃষ্টি। বৃষ্টির পর রান তোলার গতি কমেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

বৃষ্টির পর লিটনের ঝোড়ো ফিফটি

আপডেট সময় ০৭:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫