ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ভূমিকার কুচক্রী মহলের নিশানায় ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস চুল টেনে লাল কার্ড খেলেন দুই খেলোয়াড় হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার কীটনাশক ও বালাইনাশক কোম্পানির ‘ইচ্ছামতো’ দামে দিশেহারা তাড়াইল উপজেলার কৃষক একটি দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: মীর শাহে আলম মিঠাপুকুর উপজেলার ১৩ নং গোপালপুর ইউনিয়ন পরিষদে সরকারি প্রকল্পের টাকা হরিলুট কন্যাসন্তানের বাবা-মা হলেন ডিলান-বারবারা

চট্টগ্রামে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রামের বাকলিয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ১টার মধ্যে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন আলম কুটির গলির দেলোয়ার হোসেনের কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন। অভিযান শেষে কলোনির ৭ নম্বর কক্ষ থেকে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- লোহাগাড়া থানার হাজী পাড়ার মো. রুবেল (২৫) এবং কক্সবাজার মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার আজিজুল হক ওরফে আজিজ (৩৭)। তারা দীর্ঘদিন ধরে নগরীর কালামিয়া বাজার ও অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অভিযানকালে ছিলেন, এসআই মোবারক হোসেন, এসআই মোহাম্মদ আল আমিন সরকার, এসআই কিশোর মজুমদার, এসআই ফরহাদ মহিম, এসআই রেজাউল করিম, এসআই মিজানুর রহমান, এএসআই সুজন কুমার দাস ও এএসআই নাজির হোসেন।

সিএমপি বাকলিয়া থানার ওসি ইখতিয়ারউদ্দিন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী ভূমিকার কুচক্রী মহলের নিশানায় ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান

চট্টগ্রামে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫