ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাতক্ষীরার তালা উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সামাদ গাজী নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সামাদ গাজী কিশোরীর বাড়িতে যান। পান খাওয়ার কথা বলে কিশোরীর শোবার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে এবং মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর থেকে আসামি বিভিন্ন সময়ে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর মা তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তালা থানার ওসি মো. মাইনউদ্দিন বলেন, সোমবার রাতে অভিযুক্ত সামাদ গাজীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫