ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ

ইলিশের জালে উঠে এলো বিশাল এক পাঙ্গাস, ১৮ হাজারে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ। মাছটি বন্দরে নিয়ে এলে দেখার জন্য ভিড় করেন অনেকেই।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আলিপুর মৎস্য আড়তে মাছটি নিলামের মাধ্যমে ১৮ হাজার টাকায় বিক্রি হয়। যার প্রতি কেজির দাম পড়ে ১ হাজার ২০০ টাকা। মাছটি কেনেন মৃধা ফিসের স্বত্বাধিকারী মৎস্য ব্যবসায়ী সালাউদ্দিন।

এর আগে গত ৩১ আগস্ট (রোববার) বঙ্গোপসাগরে ইলিশসহ অন্যান্য মাছ ধরার সময় জেলের জালে আরও একটি বড় পাঙ্গাস ধরা পড়ে। হঠাৎ এমন মাছ পেয়ে জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, মাছটি ইলিশের জালে ধরা পড়েছিল। আমি মাছটি ১৮ হাজার টাকায় কিনেছি। সামান্য লাভ পেলেই বিক্রি করে দেব।

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, সাগর বা নদীর পাঙ্গাসের মাংস নরম ও স্বাদে অনন্য হওয়ায় দামও কয়েকগুণ বেশি। এমন মাছ ধরা পড়লে জেলে পল্লীতে উৎসবের আমেজ তৈরি হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটা জেলেদের জন্য খুশির খবর। সামুদ্রিক মাছ ধরায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা মেনে চলার সুফলই বলা যায়। জেলেরা নিয়ম মেনে মাছ ধরলে ভবিষ্যতেও বড় বড় মাছ ধরা পড়বে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা এখন বেশ ভালো পরিমাণ মাছ ধরতে পারবে বলে আশা করা যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

ইলিশের জালে উঠে এলো বিশাল এক পাঙ্গাস, ১৮ হাজারে বিক্রি

আপডেট সময় ০৩:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫