ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

সীমান্তের ওপারে গুলিতে নিহত, তিনদিন পর যুবকের মরদেহ দিলো বিএসএফ

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত আব্দুর রহমানের মরদেহ তিনদিন পর হস্তান্তর করা হয়েছে। সোমবার দিবাগত (২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ডোনা সীমান্তের বাঙালিপাড়া এলাকায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোরে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন করা হয়।

এর গত শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পরে ডোনা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবক আব্দুর রহমান। কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তবর্তী বড় চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়রা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তার মৃত্যু হয় বলে দাবি করেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলেও জানান স্থানীয় লোকজন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনার পর বিএসএফ মরদেহ হস্তান্তর না করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরে ময়নাতদন্ত শেষে সোমবার রাতে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সোমবার রাত ১টার দিকে বাঙালিপাড়া এলাকায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মধ্য দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরে মঙ্গলবার ভোরে জানাজা শেষে মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, সোমবার রাত ১০টার দিকে মেঘালয় পুলিশ আব্দুর রহমানের মরদেহবাহী কফিন সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পরপরই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

সীমান্তের ওপারে গুলিতে নিহত, তিনদিন পর যুবকের মরদেহ দিলো বিএসএফ

আপডেট সময় ০৩:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫