ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

মাদারীপুরে খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • মাদারীপুর
  • আপডেট সময় ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

মাদারীপুরে খালের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর তিন বছরের শিশু ওয়ালিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেলার কালকিনি উপজেলার চর-ফতেহ বাহাদুর এলাকার খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সে একই এলাকার জুয়েল বেপারীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে খালের ঘাটে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওয়ালিদ। স্থানীয়রা রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে বিষয়টি কালকিনি ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। এসময় মাদারীপুর থেকে বিশেষ ডুবুরি দল এনে খালে তল্লাশি চালানো হলেও খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে শিশুটির মরদেহটি খালের পানিতে ভেসে উঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

মাদারীপুরে খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫