ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি

গুলশান লেকে ঝাঁপিয়ে পড়া যুবকের লাশ উদ্ধার করল পুলিশ

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান লেকে জালাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। তিনি জানান, রাতে কমিউনিটি পুলিশের মাধ্যমে গুলশান লেকে চার যুবকের ঝাঁপ দেওয়ার খবর পাই। তাদের মধ্যে দুই জন সাঁতরে লেক পার হয়ে পালিয়ে যায়। একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে জালালকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আটক একজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসআই আরও জানান, এর আগে রাত সাড়ে ১০টার দিকে খবর পাওয়া যায়, লেকের ধারে ১৫-২০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছালে কাউকেই পাওয়া যায়নি। পরে লেক থেকে অচেতন অবস্থায় জালালকে উদ্ধার করা হয়। মৃত জালাল মহাখালীর সাততলা বস্তিতে থাকতেন। আগে একটি এসি কোম্পানিতে কাজ করতেন। তবে বর্তমানে তেমন কোনো কাজ করছিলেন না।

পথচারী সঞ্জিত বালা জানান, রাতে আমরা ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখতে পাই লেকের মধ‍্যে এক যুবক হাবুডুবু খাচ্ছে। পরে তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। আনার পরে চিকিৎসা ওই যুবককে মৃত ঘোষণা করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার

গুলশান লেকে ঝাঁপিয়ে পড়া যুবকের লাশ উদ্ধার করল পুলিশ

আপডেট সময় ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫