ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আলোচিত আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু হত্যা মামলার মূলহোতা দেলোয়ার হোসেন দিলুসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার (৩১ আগস্ট) নগরের বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দেলোয়ার হোসেন দিলু (৩৬), হাসান ওরফে কিরিচ হাসানকে (৩০), মোহাম্মদ শাহিন (২৮) ও মোবারক হোসেন বাপ্পি (৩৬)।

র‌্যাব জানায়, শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে কয়েকজন সন্ত্রাসী পিন্টুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরদিন বিকেল সাড়ে ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দিলু ও তার সহযোগী হাসান ওরফে কিরিচ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একই দিন বিকেল পৌনে ৫টার দিকে একই থানার আলীনগর এলাকা থেকে মোহাম্মদ শাহিন ও মোবারক হোসেন বাপ্পিকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, ঘটনার পর ভুক্তভোগী পিন্টুর স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন দিলুর সঙ্গে পিন্টুর বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তার চারজনকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫