সংবাদ শিরোনাম ::
রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, সমালোচনার মুখে পরিবার বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট

বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ অনুমোদন করল দেশবন্ধু পলিমার

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। অনলাইনের মাধ্যমে সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। তাদের অনলাইন ভোটের মাধ্যমে সর্বসম্মতিতে বিনিয়োগকারীদের জন্য নগদ পাঁচ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়।

দেশবন্ধু পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফা, স্বতন্ত্র পরিচালক মফিজ উদ্দিন চৌধুরী, কোম্পানির মনোনীত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার জাহান তালুকদার (অব.) ও ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব লিয়াকত আলি খান।

সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির কর পরবর্তী মুনাফার পরিমাণ দুই কোটি ৯১ লাখ ৩৪ হাজার ৪৫৯ টাকা। গত বছর যা ছিল এক কোটি ২১ লাখ ২৩ হাজার ৪৮৬ টাকা। এ বছর শেয়ারপ্রতি আয় ০.৪৭ পয়সা। যা গত বছর ছিল ০.২০ পয়সা।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন। সভায় ২০২১-২২ অর্থবছরের হিসাব, পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। একইসঙ্গে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে সবগুলো এজেন্ডা অনুমোদন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ

বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ অনুমোদন করল দেশবন্ধু পলিমার

আপডেট সময় ০৯:৫৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২