ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক এ অনুমতি পেয়েছেন। রবিবার (২ আগস্ট) সরকার এ অনুমতি প্রদান করে। অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা ইতোমধ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন। সব প্রক্রিয়া সম্পন্ন হলে সোমবার (৩ আগস্ট) বিকেলের মধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া এবং ঝড়-বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় কাঁচামরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের দাম ৩০০ টাকা প্রতি কেজিরও বেশি হয়েছে। ভারতের বাজারে কাঁচামরিচের দাম তুলনামূলক কম থাকায় দাম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন ধরে আমদানির অনুমতি চাওয়া হচ্ছিল।

তিনি আরও বলেন, অনেক আমদানিকারক ইতোমধ্যে এলসি খোলাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন। সোমবার বিকেলের মধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হলে দেশের বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন এবং তারা এখন ভারত থেকে কাঁচামরিচ আমদানি করতে পারবেন।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি

আপডেট সময় ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬