ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

সংবিধান সংশোধন না হলে আরও একটি গণঅভ্যুত্থান হবে: তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করতে হবে। তা নাহলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আরও একটি গণঅভ্যুত্থান হবে। এখন যে ভুল হয়েছে আগামীতে নিশ্চিত সে ভুলগুলো আর হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সংস্কার না হলে যে বিষয়গুলো সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন, সেগুলোও ভেস্তে যাবে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা পরিষদের হলরুমে জেলা-উপজেলা সমন্বয়ক কমিটির সদস্যদের নিয়ে সাংগাঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরোয়ার তুষার।

তুষার আরও বলেন, ‌‘যে কোনো মূল্যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে না। এটার ভিত্তিতেই নির্বাচন হবে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ হচ্ছে শিয়ালের কাছে মুরগি ধার দেওয়া ছাড়া কিছুই না।’

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই হামলার সঙ্গে জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। সেনা সদস্যদের যারা বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের খুঁজে বের করতে হবে।

সরকারের উদ্দেশে সরোয়ার তুষার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আপনারা ঠিক করতে পারেননি। তাই এখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। প্রয়োজনে নির্বাচনের সময় আবারও সেনাবাহিনীকে মাঠে নামানো হোক।’

সংস্কারের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তুষার বলেন, ‘কীভাবে নির্বাচন হবে, কোন পদ্ধতিতে হবে তা এখনো আলোচনার টেবিলে। অথচ প্রধান নির্বাচন কমিশনার রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন। এই কমিশনের পক্ষে কখনই সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। তাই দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করতে হবে।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘সমস্যা হলেই ড. ইউনূস সব রাজনৈতিক দলগুলোকে ডেকে পাঠান। এ নাটক বন্ধ করেন। এই সরকার জানেই না তারা সরকার। কোনো ঘটনা ঘটলে সরকার তীব্র প্রতিবাদ জানায়। অথচ সরকারের কাজ পদক্ষেপ নেওয়া।’

এসময় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহম্মেদ ও কেন্দ্রীয় সদস্য সোহেল রানা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

সংবিধান সংশোধন না হলে আরও একটি গণঅভ্যুত্থান হবে: তুষার

আপডেট সময় ০৪:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫