ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

কালাইহাটা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে কালাইহাটা উচ্চ বিদ্যালয়ে ৩১ আগস্ট রবিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি এ.কে.এম তৌরাত হোসেন।
প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম আর হাসান পলাশ। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি বিদ্যালয় শিক্ষার আলোকিত কেন্দ্র হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নাইম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিদ্যালয় শুধু শিক্ষার জায়গা নয়, এটি মানবিক মূল্যবোধ শেখারও স্থান। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে অভিভাবক ও শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এছাড়া উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মুক্তারুল আলম, গাবতলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, গাবতলী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, গাবতলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা এবং বালিয়াদিঘী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নোমান বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা সিহাব, রিফাত, রাজু, জারিফ, আলিফ ও শামিম প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এ টি এম মাসুম এবং প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম।
অভিভাবক সমাবেশে শিক্ষা পরিবেশ উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা ও নৈতিকতার বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

কালাইহাটা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫