ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় সাংবাদিক সাজুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ. কে. সাজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন। সহ-সভাপতি এ. কে. এম. ফজলে মাহমুদ চাঁদ-এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান, সাইদুল ইসলাম হেলাল, রেজাউল কবির রাকিব এবং বিপ্লব সরকার কাজলসহ আরও অনেকে।

বক্তারা সাংবাদিক এ. কে. সাজুর ওপর হামলাকারী দলিল লেখক ও দালাল চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, প্রতিটি সরকারি অফিস একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছে, যা নিয়মবহির্ভূত। বক্তারা মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও দাবি জানান।

বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, “একজন সাংবাদিক যখন সত্য প্রকাশ করতে গিয়ে লাঞ্ছিত হন, তখন তা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং সমগ্র জাতির বিবেককে আঘাত করে। মুক্ত সাংবাদিকতা একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজের পূর্বশর্ত। তাই সাংবাদিক নির্যাতন বন্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং সাংবাদিকরা নির্ভয়ে তাদের পেশা চালিয়ে যেতে পারবেন।

বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারী দালাল ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ নীরব থাকবে না।

আরও উপস্থিত ছিলেন, বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক; গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহমেদ; কার্যকরী সদস্য মো. মাহবুব জামান সেতু, এম.পি মহব্বত আলীসহ অন্যান্য সাংবাদিকরা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ. কে. সাজুর ওপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়।#

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

নওগাঁয় সাংবাদিক সাজুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

আপডেট সময় ০৩:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫