ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

বৃদ্ধাকে ছেলে-পুত্রবধূর অমানবিক নির্যাতন, আটক ৫

হাঁটু দিয়ে বুক চেপে ধরে বৃদ্ধ শাশুড়িকে মারধর করছেন পুত্রবধূ। অসহায় বৃদ্ধা আল্লাহ ও আল্লাহ বলে চিৎকার করছেন। এরপর মারধরে যুক্ত হন ছেলে। মাকে গলা ধরে উঁচু করে আছড়ে আছড়ে মারতে থাকেন তিনি। সম্প্রতি এমনই অমানবিক ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার হাপানিয়া গ্রামে।

এ ভিডিও ছড়িয়ে পড়লে পাবনাসহ দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরপর শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হাপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয় নির্যাতনে জড়িতদের।

আটকরা হলেন- মৃত আবুল হোসেন ও ভুক্তভোগী কাঞ্চন খাতুনের ছেলে নজরুল ইসলাম (৪০), পুত্রবধূ সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক মো. টিপু মিয়া (২৫) ও মো. মিনার হোসেন (৩০) এবং শ্যালিকা মুর্শিদা খাতুন (২৮)।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুত্রবধূ সোনালী প্রথমে বৃদ্ধা শাশুড়ি কাঞ্চন খাতুনকে (৭৫) মাটিতে ফেলে বুকে হাঁটু দিয়ে চেপে ধরে মারধর করছেন। এসময় ওই বৃদ্ধা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছেন। এরপর ছেলে নজরুল ইসলাম মাকে মারধরে যোগ দেন। গলা ধরে উঁচু করে ছেলে মাকে তুলে মাটিতে আছড়ে ফেলেন। বৃদ্ধা মা চিৎকার করে কান্না করলেও ভিডিওতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। লোমহর্ষক এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। অভিযুক্তদের অমানুষ আখ্যা দিয়ে তাদের দ্রুত গ্রেফতারের করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান সবাই।

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানান, ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযুক্তদের আটক করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনা জানার পর এ অভিযোগে ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

বৃদ্ধাকে ছেলে-পুত্রবধূর অমানবিক নির্যাতন, আটক ৫

আপডেট সময় ০৩:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫