ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন গৃহবধূ

চট্টগ্রামের পটিয়ায় সামিয়া আকতার খুশি (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে সামিয়ার পরিবারের দাবি, সামিয়াকে মেরে ফেলা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণ খাইনের ৬নং ওয়ার্ডের জিয়াউদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

সামিয়া আকতার খুশির স্বামী জিয়াউদ্দীন ওমান প্রবাসী। তাদের পরিবারে এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ বছর আগে সামিয়া ও জিয়াউদ্দীন ভালোবেসে পরস্পরকে বিয়ে করেন। সামিয়ার বাপের বাড়ি সন্দ্বীপে। বিয়ের পর স্বামী জিয়াউদ্দীন ওমানে চলে যান। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জের ধরে গতকাল বিকেলে স্বামী জিয়াউদ্দীনের সঙ্গে ভিডিও কলে কথা হয় স্ত্রী সামিয়ার। কথার একপর্যায়ে স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হয়। পরে তাকে ভিডিও কলে রেখে স্ত্রী সামিয়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করেছেন স্বামী।

এ সময় স্বামী জিয়াউদ্দীন ফোন কেটে পার্শ্ববর্তী এক ভাবীকে ফোন দিয়ে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে এসে দেখতে পান ভেতর থেকে দরজা বন্ধ। তখন সবাইকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সামিয়ার বড় বোন সানজিদা আকতার অভিযোগ করে বলেন, শ্বশুর বাড়ির লোকজন আমার বোনকে মেরে ফেলেছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন গৃহবধূ

আপডেট সময় ১২:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫