ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বগা-চরগরবদী সেতু: জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু উন্নয়ন ও অগ্রগতির প্রতীক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল ও দুমকি উপজেলার লোহালিয়া নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে চার লেনবিশিষ্ট বগা-চর গরবদী সেতু। যা দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা স্থানীয়দের।

সেতুটির দৈর্ঘ্য হবে ১.৩৪৮ কিলোমিটার এবং দুই প্রান্তে ১.২৭২ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কসহ মোট দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ২.৬২ কিলোমিটার। সেতুটিতে থাকবে ২৯টি পিলার এবং ১৫.০২ মিটার প্রস্থের ডেকে চলবে চার লেনের যানবাহন। পাশাপাশি থাকবে ফুটপাত, যা পথচারীদের যাতায়াতকে আরও নিরাপদ করবে। উল্লম্ব উচ্চতা ১৮.৩ মিটার হওয়ায় বড় নৌযানগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে, যা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেতুর লে-আউট প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বগা সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ রূমান বলেন, এটি দক্ষিণাঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণের দিকে এক বড় পদক্ষেপ।

তাদের মতে, সেতুটি নির্মিত হলে কৃষি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও পর্যটনসহ নানা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এলাকাবাসীর প্রত্যাশা, এই সেতু হবে শুধু একটি অবকাঠামো নয়, বরং একটি উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। সুযোগ সুবিধা ভোগ করবে গলাচিপা, দশমিনা, বাউফল ও দুমকি উপজেলার সর্বস্তরের মানুষ। তবে এক জল্পনা কল্পনার মধ্যদিয়ে শুরু হয়েছে বগা-চর গরবদী সেতুর কাজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বগা-চরগরবদী সেতু: জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু উন্নয়ন ও অগ্রগতির প্রতীক

আপডেট সময় ১১:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫