ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ডিভোর্স লেটার পেয়ে অভিমানে স্বামীর আত্মহত্যা!

  • সিরাজগঞ্জ
  • আপডেট সময় ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্ত্রীর পাঠানো ডিভোর্স লেটার হাতে পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শনিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে পৌরসভার উত্তর ওবদাবাদ এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মজনু পারভেজ পৌর এলাকার মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে। প্রায় ২৫ বছর আগে তিনি বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।

জানা যায়, পারিবারিক কলহের কারণে তিন মাস আগে রোকসানা খাতুন সন্তানদের রেখে বাবার বাড়িতে চলে যান। পরিবারের উদ্যোগে তাকে ফেরানোর চেষ্টা ব্যর্থ হলে এক সপ্তাহ আগে তিনি স্বামীর উদ্দেশে ডিভোর্স লেটার পাঠান। তবে বিষয়টি মজনুকে জানানো হয়নি। শুক্রবার ডাকপিয়ন সরাসরি চিঠি দিয়ে গেলে তিনি ভেঙে পড়েন।

এরপর শনিবার ভোরে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মজনু পারভেজের মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

তাড়াশ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ডিভোর্স লেটার পেয়ে অভিমানে স্বামীর আত্মহত্যা!

আপডেট সময় ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫