ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন

বাইচের নৌকা ডুবে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার আগে অনুশীলন করতে গিয়ে নৌকার সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে নিহত ২ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।

নিহতরা হলেন, বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ১০ জন আহত এবং ২ জন নিখোঁজ হন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে খোঁজাখুঁজির পর গভীর রাতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, দহকুলা ব্রিজের কাছে বাইচের নৌকা ডুবে দুজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক

বাইচের নৌকা ডুবে নিহত ২

আপডেট সময় ১১:২২:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫