ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ১১:০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৬৬০ বার পড়া হয়েছে

ফেনীর আল-কেমী হাসপাতালে সিজারের সময় রোগীর পেটে গজ রেখেই সেলাই করে দেওয়া হয়। সাত মাস ধরে অসহনীয় ব্যথা ও দুর্ভোগের পর, অবশেষে দ্বিতীয় অস্ত্রোপচারে গজটি অপসারণ করা হয়। এ অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আল-কেমী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী রোগী ফরিদা ইয়াসমিন (৪০) ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকার প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী। ঘটনার পর গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফরিদার পরিবার অভিযুক্ত চিকিৎসক ও আল-কেমী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেনী সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছে।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি প্রসূতি ফরিদা ইয়াসমিন আল-কেমী হাসপাতালে ভর্তি হন। ওই দিনই গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. তাসলিমা আক্তার তার সিজার করেন। এসময় রোগীর পেটে গজ রেখেই সেলাই করে দেন চিকিৎসক। চারদিন পর তাকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে ফরিদা নিয়মিত ব্যথা ও নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগতে থাকেন। তিনি বারবার ডা. তাসলিমার পরামর্শ নেন এবং প্রতিবারই তাকে শুধু ব্যথানাশক ওষুধ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘদিনেও অবস্থার উন্নতি না হওয়ায় এক সপ্তাহ আগে ফরিদা ফেনী জেড ইউ মডেল হাসপাতালের সার্জন ডা. কামরুজ্জামানের শরণাপন্ন হন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে অজানা বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্রোপচারের।

বুধবার (২৭ আগস্ট) রাতে শহরের আল-বারাকা হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আজিজ উল্লাহ রোগী ফরিদার দ্বিতীয় অস্ত্রোপচার করেন। এসময় তার পেট থেকে প্রায় এক কেজি ওজনের এক ফুট দীর্ঘ গজ বের করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

আপডেট সময় ১১:০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫